Free Tips and Trick

July 21, 2017

দ্রুত মোটা হওয়ার ১০টি উপায়। দেখে নিন কিভাবে মোটা হবেন?

পৃথিবী জুড়ে যেখানে রোগা হওয়ার ধুম, সেখানে মোটা হওয়ার টিপস? খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই? আপনি অবাক হলেও, অনেকেই কিন্তু হবেন না। বরং এই ওজন বাড়াবার টিপস গুলো তাঁর জন্য এক রকম স্বস্তির নিঃশ্বাস বয়ে আনবে৷
শারীরিকভাবে ক্ষীণকায় ব্যক্তিদের কাছ থেকে প্রায়ই শোনা যায় কীভাবে যে মোটা হওয়া যায়, এত খাই কিন্তু মোটা হতে পারি না।
আপনাদের জন্য রইল ওজন বাড়ানোর ১০টি উপায়

১. সকালে উঠে বাদাম ও কিসমিস
ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিসমিসের বিকল্প নেই। রাতে ঘুমাবার সময় অল্প জলে আধ কাপ কাঠ বাদাম ও কিসমিস ভিজিয়ে রাখুন ৷সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন।

২. খান প্রচুর শাক সবজি ও ফল
ভাবছেন এগুলো তো ওজন কমাবার জন্য খাওয়া হয়, তাই না? ওজন বাড়াতেও কিন্তু আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি। এমন অনেক ফল আর সবজি আছে যারা কিনা উচ্চ ক্যালোরি যুক্ত। আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে।
যদি এইসব না করেও আপনার ওজন না বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কেননা কোনও সুপ্ত অসুখ থাকলেও তার ফলে রুগ্ন ও ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হতে পারেন।

৩. খাবারের পরিমাণ বাড়ান
খাবারের পরিমাণ বাড়ানো মানেই একগাদা খেয়ে ফেলা নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন, তার ৪ ভাগের ১ভাগ পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন।

৪. বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন
অনেকেই ভাবেন যে বারবার খেলে বুঝি ওজন বাড়বে। এটা মোটেও সঠিক না। বরং নিয়ম মেনে পেট পুরে খান। পেট পুরে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায়, ফলে খাবারের ক্যালোরির অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমবে। অল্প অল্প করে বারবার খাওয়াটা মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ওজন কমে।

৫. খাদ্য তালিকায় রাখুন ডুবো তেলে ভাজা খাবার
ডুবো তেলে ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। ফলে সেটা ওজন বাড়াতে সহায়ক। তবে সাথে রাখুন প্রচুর তাজা শাক সবজির স্যালাড।

৬. জিমে যাওয়া অভ্যাস করুন
ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে, বাড়ানোর জন্য কেন যাবেন? কিন্তু আসল কথাটা হলো, কেবল মোটা হলেই হবে না। সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর। আপনি জিমে যাবেন পেশী তৈরি করতে, এবং পুরুষেরা ওজন বাড়াতে চাইলে এই জিমে যাওয়া আসলে খুবই ফলদায়ক। পেশীর ওজন চর্বির চাইতে অনেক বেশী তো বটেই, তাছাড়া ব্যায়ামের ফলে খিদেও পাবে আর মন ভরে খেতে পারবেন। তবে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেনারের নির্দেশে ব্যায়াম করতে হবে। নাহলে হিতে বিপরীত হবার আশঙ্কা।

৭. খান “ফ্যান” ভাত-
অধিকাংশ মানুষই ভাতের ফ্যান ফেলে দেয়৷ ফ্যান ফেলে দিয়ে ভাতের স্টার্চের অনেকটাই চলে যায় ফ্যানের সঙ্গে। ওজন বাড়াতে চাইলে ভাতের ফ্যান না ফেলাই ভালো। এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে। আতপ চালের ফ্যান ভাত মজাও লাগবে খেতে।

৮. ঘুমাবার ঠিক আগেই দুধ ও মধু
ওজন বাড়াবার জন্য একটা একটা অব্যর্থ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন।


৯. কমান মেটাবলিজম হার
মোটা হবার পেছনে যেমন ধীর গতির মেটাবলিজম দায়ী, তেমনি রুগ্ন স্বাস্থ্যের পেছনে দায়ী উচ্চ মেটাবলিজম হার। সুতরাং মোটা হতে গেলে প্রথমেই এই মেটাবলিজম হার কমাতে হবে। তাতে আপনি যে খাবারটা খাবেন, সেটা বাড়তি ওজন রূপে আপনার শরীরে জমার সুযোগ পাবে। মেটাবলিজম হার কম রাখার জন্য প্রতিবেলা খাবারের পর লম্বা সময় বিশ্রাম করুন। খাবার পর কমপক্ষে ১ ঘণ্টা কোনও কাজ করবেন না।

১০. খাদ্য তালিকায় যোগ করুন কিছু বিশেষ খাবার
আপনার নিয়মিত খাবারের পাশাপাশি অবশ্যই কিছু উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার যোগ করতে হবে খাদ্য তালিকায়, নাহলে ওজন বাড়বে কেন? উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবার গুলো খেতে পারেন অনায়াসে। যেমন- ঘি/ মাখন, ডিম, চিজ/ পনির, কোমল পানীয়, গরু-খাসির মাংস, আলু ভাজা, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, মেয়নিজ ইত্যাদি।
এরপরেও যদি ওজন না বাড়ে তাহলে চিকিৎকের সাহায্যে শরীর পরীক্ষা করে যদি কোনো রোগ পাওয়া যায়, তার চিকিত্সা করাতে হবে। পেটের অসুখ, কৃমি, আমাশয় অথবা কোনো সংক্রামক রোগ থাকলে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করলেও ওজন কমে যেতে থাকে। অতিরিক্ত ক্লান্ত থাকলেও ক্রমাগত ওজন কমে যেতে থাকে। এমন হলে বিশ্রাম, নিদ্রা ইত্যাদি বাড়িয়ে রোগীকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে।
Share:

স্মার্টফোনে আসক্ত হলে যেসব সমস্যা হতে পারে।

মাত্রাতিরিক্ত স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করছেন? চাপ পড়ছে বুড়ো আঙুলে? সেদিকে নজর নেই আপনার! এবার কিন্তু নজর ফেরাতেই হবে, নয়তো অকেজো হয়ে যেতে পারে আপনার বুড়ো আঙুল; এমনকি হাতও।

অনেকেই কব্জিতে ব্যথা অনুভব করেন। আবার মাঝে মাঝেই তা হয়ে যায় অসহ্য যন্ত্রণার। টাচ স্ক্রিনে আপনার হাতের অতি ব্যবহার, সাথে অত্যধিক মেসেজিং থেকে এই রোগের উৎপত্তি।

স্পেনের একটি সাম্প্রতিক গবেষণা বলছে, যারা ১৩০ গ্রামের মোবাইল ফোনে দিনে প্রায় ৬ ঘণ্টা মেসেজিং, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করেন, তাদের কব্জিতে অনবরত ব্যথা হতে পারে। এটাকেই বলে ‘হোয়াটসঅ্যাপাইটিস’ যা ধীরে ধীরে ‘কারপাল টানেল সিনড্রোমে’ পরিণত হয়।
এর ফলে সাধারণত কব্জি-সন্ধিতে ব্যথা বা অস্বস্তি বোধ হয়। এছাড়া বেশি সময় কাজ করতে না পারা, হাতের পেশিতে ব্যথা ছড়িয়ে যাওয়া, হাত অসাড় মনে হওয়া ইত্যাদি উপসর্গ দেখা দেয়। পাশাপাশি রাতে ব্যথা বাড়া, হাত শক্ত হয়ে যাওয়া, হাতে শক্তি না পাওয়া- এসবও দেখা যায়।
নার্ভ আক্রান্ত হওয়ার ফলে হাতের আঙুল, কব্জিতে মারাত্মক প্রভাব পড়ে। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করার জন্য ক্রমাগত আঙুল নাড়ানো বন্ধ না করলে অকেজো হয়ে যেতে পারে হাতের বুড়ো আঙুল।
আবার, যার যে হাতটি বেশি চলে, সেই হাতের আঙুলের রং গোলাপি হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক একটি গবেষণা বলছে, স্মার্টফোনের ওজনের ওপর নির্ভর করে হাতের আঙুলের অবস্থা।
তারা বলছেন, দিন দিন স্মার্টফোনের আকার বাড়ছে। ফলে বুড়ো আঙুলকে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে মেসেজ করার সময়। এতে বুড়ো আঙুল ও তর্জনীর ওপর বেশি চাপ পড়ছে।
আর এভাবে ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে অকেজো হয়ে যেতে পারে হাত।
Share:

July 20, 2017

ইংরেজিতে কথা বলার কয়েকটি উপায়।

ব্যস্ততার কারণে অনেক সময়েই আমরা সামনের মানুষটিকে অপেক্ষা করতে বলে থাকি। ইংরেজিতে সচরাচর ‘Wait for me.’ (ওয়েট ফর মি/আমার জন্যে অপেক্ষা করুন)-এর মতো সাধারণ বাক্য দিয়ে কাউকে অপেক্ষা করতে বলা হয়ে থাকে। আমাদের আজকের আয়োজনে আমরা জেনে নেব একটু ভিন্নভাবে কাউকে অপেক্ষা করতে বলার পাঁচটি উপায়।

১) Hang on a moment. (হ্যাং অন আ মোমেন্ট/একটু অপেক্ষা করুন)
Advertisement
অল্প সময়ের জন্য কাউকে অপেক্ষা করতে হলে তাকে নম্র স্বরে বলুন, ‘Hang on a moment.’ অথবা ‘Hold on!’ (হোল্ড অন)
২) I will be right with you. (আই উইল বি রাইট উইথ ইউ/আমি কিছুক্ষণের মাঝেই আপনার কাছে ফিরে আসছি)
সাধারণত কলসেন্টারগুলোয় গ্রাহকদের অপেক্ষা করতে বলার জন্যে অনুরোধ করতে বলা হয়, ‘I will be right with you, sir/madam.’
৩) Bare with me. (বেয়ার উইথ মি/আমার সঙ্গেই থাকুন বা অপেক্ষা করুন)
বেশি সময় ধরে অপেক্ষা করার প্রয়োজন হলে এটি ব্যবহার করা হয়। ধরুন, আপনি টাইপিং-এর কাজ করছেন এবং কাজটি শেষ করতে আপনার আরো সময় প্রয়োজন। এই সময়ে টাইপিং-এর জন্য কেউ তাগাদা দিলে তাকে বলুন, ‘This will take some time. Bare with me. (দিস উইল টেক সাম টাইম। বেয়ার উইথ মি)’ অর্থাৎ, কাজটি শেষ হতে আরো সময় লাগবে। অপেক্ষা করুন।
৪) Let me see. (লেট মি সি/আমাকে একটু সময় দিন)
হুট করে কারো প্রশ্নের জবাব মাথায় না এলে বা কাউকে কোনো তথ্য দেওয়ার জন্য একটু চিন্তা করার সময়ের প্রয়োজন হলে তাকে কায়দা করে বলুন, ‘Let me see.’ এবং তারপরে প্রয়োজনীয় সময় নিয়ে চিন্তা করে, গুছিয়ে সামনের ব্যক্তিকে আপনার উত্তরটি দিন।
৫) All in good time. (অল ইন গুড টাইম/আরো কিছু সময়ের প্রয়োজন)
ধরুন আপনি রাতের খাবার রান্না করছেন এবং আপনার রান্না শেষ করতে আরো সময়ের প্রয়োজন। এই ক্ষেত্রে কেউ যদি জানতে চায় রাতের খাবার কখন পরিবেশন করা হবে তখন গুছিয়ে বলুন, ‘The dinner will be served all in good time. (দ্য ডিনার উইল বি সারভড অল ইন গুড টাইম)’ অর্থাৎ, রাতের খাবার পরিবেশনে আরো কিছু সময়ের প্রয়োজন।
এবার আসা যাক আপনার জন্য অপেক্ষা করে থাকা ব্যক্তিকে অপেক্ষার মতো ধৈর্যশীল কাজটি করার জন্য ইংরেজিতে কীভাবে তাকে ধন্যবাদ জানাবেন সেই প্রসঙ্গে। আপনি তিনটি ভিন্ন উপায়ে ধন্যবাদ দিতে পারেন।

১) I apologize for the delay. (আই এপোলোজাইজ ফর দ্য ডিলে/আমি দেরি করার জন্য ক্ষমাপ্রার্থী)
কোনো সাক্ষাতে নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে পৌঁছালে তার জন্য ক্ষমা চেয়ে বলুন, ‘I apologize for the delay’ এবং একই সঙ্গে অপেক্ষা করে থাকার জন্যে তাকে ধন্যবাদ জানাতে আগের বাক্যটির সঙ্গে জুড়ে দিন ‘Thank you for waiting. (থ্যাংক ইউ ফর ওয়েটিং)’ অর্থাৎ, অপেক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ।
২) Thank you so much for waiting. (থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং/অপেক্ষা করার জন্যে আপনাকে ধন্যবাদ)
অপেক্ষারত ব্যক্তিকে ধন্যবাদ জানাতে আপনি বলতে পারেন, ‘Thank you so much for waiting.’
৩) Sorry to keep you waiting. (স্যরি টু কিপ ইউ ওয়েটিং/আপনাকে অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখিত)
অনেকক্ষণ ধরে কাউকে অপেক্ষা করিয়ে রাখলে তাকে বলুন, ‘Sorry to keep you waiting for so long. Thank you for waiting.(স্যরি টু কিপ ইউ ওয়েটিং ফর সো লং।
থ্যাংক ইউ ফর ওয়েটিং/আপনাকে এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রাখার জন্য আমি দুঃখিত। আপনাকে অপেক্ষা করার জন্য ধন্যবাদ।)’
পরেরবার ইংরেজিতে কাউকে অপেক্ষা করতে অনুরোধ করার জন্য ইংরেজিতে এই উপায়গুলোর সাহায্য নিন এবং বিষয়গুলো আরো চর্চা করুন।
Share:

July 8, 2017

কমেন্টে লিংক দিয়ে বেবি চেক, প্রেমিকার ধরন চেক, ভবিষ্যৎ চেক এগুলো করলে কি আপনার ফেসবুক একাউন্টের কোন ক্ষতি হয়?

হুম! অবশ্যই হয়। মূলত এইরকম আরো কয়েকটা বোকামির কারনে লক্ষ লক্ষ ফেসবুক ইউজার নিজের একাউন্ট/আইডি হারায়।

আপনি লক্ষ করলেই দেখতে পাবেন আপনি যখন এসব লিংক দিয়ে কমেন্ট করছেন তখন মাঝে মধ্যেই ফেসবুকে আপনাকে যাচাই করার জন্য Captcha পূরন করতে দেয়। অথ্যাৎ তারা আপনাকে স্পামার মনে করতেছে।

এইরকম দু-একবার যাচাই করে পরবর্তীতে আপনার একাউন্ট ভেরিফিকেশন (Photo Verification, Number Verification, ID Card Verification) এ ফেলবে। তাহলে আপনাকে অনেক দুর্ভোগে পরতে হবে।

এছাড়া এসব লিংকগুলোর মাধ্যমে হ্যাকাররা ফিশিং সাইট বানিয়ে আপনার অজান্তেই আপনার আইডি হ্যাক করে পেলতে পারে।
তাই একটু মজা করার জন্য এইগুলো করা ঠিক হচ্ছে কিনা একবার ভেবে দেখবেন........#Fi
Share:

June 27, 2017

কিভাবে Quality ঠিক রেখে কোন রকম সফটওয়ার ছাড়াই ভিডিও এর সাইজ কমাবেন? ইউটিউবার দের জন্য হট টিউন।

আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অস্থির একটা টিপস।
আপনারা অনেকেই ইউটিউব এর জন্য ভিডিও ইডিট করে থাকেন। কিন্তু দেখা যায় অল্প একটু ইডিট করলেই ভিডিও এর সাইজ ৫গুন বেড়ে যায়, ফলে ওয়াইফাই বা দ্রুতগতির ইন্টারনেট দিয়ে আপলোডের প্রয়োজন হয়। তাছাড়া আপলোড করতে অনেক সময় লাগে।
এইজন্য আপনারা ইডিট করে যখন এক্সপোর্ট করবেন তখন Format থেকে Custom (বিভিন্ন Video Editor এ বিভিন্ন রকম হয়। তবে Video  bitrate সব ইডিটরেই থাকবে) সিলেক্ট করে Video এর bitrate "1200" kbps করে দিবেন। এটি সাধারণত ২৪০০ বা ৪৮,০০০ থাকে।

ইউটিউবে ডিফল্ট ভাবে ১২০০পর্যন্ত bitrate সাপোর্ট করে। আপনি যখন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেন তখনো bitrate ১২০০থাকে। সো এটা অযথা বাড়িয়ে লাভ নাই।

তবে মনে রাখবেন Audio তেও কিন্তু bitrate থাকে সেটা 64kbps, 92kbps, 128kbps, 192kbps অথবা 320kbps হয়ে থাকে, Audio এর bitrate বাড়িয়ে দিতে পারেন। এতে কোন সমস্যা হবে না। তবে Video এর bitrate টা কমিয়ে ১২০০করে দিবেন।

তারপর ভিডিও এক্সপোর্ট করেন। আর দেখবেন সাইজ একদমই কম। এতে 720p কোয়ালিটির 5 মিনিটের একটা ভিডিওর সাইজ প্রায় 120mb হয়। যেখানে bitrate 24,000kbps হলে ৩০০mb এর অধিক হবে।
Share:

June 22, 2017

কিভাবে ওয়াইফাই এর স্পিড বাড়াবেন? দেখে নিন যদি আপনি স্লো ওয়াইফাই ব্যবহার করে থাকেন।

ওয়াইফাই সংযোগের ক্ষেত্রে সাধারণত ইন্টারনেট গতি দেয়াল, আসবাবপত্র, অন্যান্য ইলেকট্রনিকস্, এবং এমনকি মানুষ দ্বারাও ব্যাহত হতে পারে। সৌভাগ্যবসত, ইন্টারনেট গতি বাড়ানোর জন্য বিভিন্ন সহজ কৌশল আছে। চলুন জেনে নিই ওয়াইফাই সংযোগের গতি বাড়ানোর
৫ টি উপায়ঃ

How To Increase Wifi Speed Bangla

(১) রাউটারের লোকেশন পরিবর্তন:
ওয়াইফাই সংযোগের গতি বাড়ানোর সহজ উপায় হল রাউটারের অবস্থান পরিবর্তন বা অবস্থানের মাঝে সমন্বয় করা। বেশিরভাগ ক্ষেত্রে, রাউটার বাড়ির ভেতরে আসা ইন্টারনেট তারের কাছা ~কাছি ~ রাখা হয়। বেশিরভাগ রাউটারের অ্যান্টেনা সর্বতোমুখী হয় ফলে সবদিকে সংকেত পাঠানো ও রিসিভ
করা সম্ভব ~ হয়। তাই রাউটারের অবস্থান এমন স্থানে হওয়া উচিৎ যেখান থেকে রাউটার সবদিকে সংকেত পাঠাতে পারে।……………
(২) ওয়্যারলেস রাউটারের সম্মুখে একটি উন্নত এন্টেনা যোগ করুন (বহির্গামী):
কখনও কখনও রাউটারের অবস্থান পরিবর্তন করে ইন্টারনেটের গতি উন্নত করা সম্ভব হয়না। এইক্ষেত্রে কর্মক্ষমতা উন্নত করার জন্য অ্যান্টেনা পরিবর্তন পরবর্তী পদক্ষেপ হতে পারে। যদি একটি রাউটারের চারপাশে অনেক দেয়াল এবং অনেক বাধা থাকে তবে সেইক্ষেত্রে একটি এক্সটারনাল এন্টেনা রাউটারের সামনে সঠিকভাবে পজিশনিং করে রাউটারের গতি বাড়াতে পারবেন।……..
(৩) ওয়্যারলেস ডিভাইসে একটি উন্নতমানের এন্টেনা যোগ (অভিমুখি):
কিছু কিছু ওয়্যারলেস ডিভাইসে উন্নতমানের এন্টেনা প্রতিস্থাপন করে উন্নত গতি অর্জন করতে পারেন। অবশ্যই এটা স্মার্টফোন বা ট্যাবলেটের জন্য একটু কঠিন, কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে সহজেই এক্সটারনাল এন্টেনা যুক্ত করে ওয়াইফাই সংবেদনশীলতা এবং পরিসীমা বৃদ্ধি করা
সম্ভব।……….
(৪)একটি ওয়্যারলেস রিপিটার যোগ করুন:
একটি নেটওয়ার্কের পরিসীমা প্রসারিত করতে একটি ওয়্যারলেস রিপিটার যোগ করতে পারেন যা রাউটার এবং সংযুক্ত ডিভাইসের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে। ১০০ ডলারের মধ্যেই অনেক ভালো ভালো রিপিটার বাজারে পাওয়া যায়।……..
(৫) বেকগ্রাউন্ডের কাজ বন্ধ করুন:
একটি নেটওয়ার্কের গতি বেকগ্রাউন্ডে চলাকালীন একাধিক কাজের জন্য স্লো হতে পারে। ব্যবহারকারীর কম্পিউটার, ট্যাবলেট, বা ফোনের বেকগ্রাউন্ডে যদি একধিক প্রোগ্রাম একাধারে চলতে থাকে তবে ইন্টারনেটের গতি হ্রাস পায়। তাই ইন্টারনেটের গতি সর্বাধিক করতে এসব নোটিফিকেশন ও অব্যবহৃত অ্যাপ্লিকেশন বন্ধ করুন।
Share:

MX Player এর ৫টি গোপন ফিচার দেখে নিন। কাজে লাগবে।

আসসালামু আলাইকুম


বন্ধুরা, সবাই কেমন আছেন?
আসা করছি ভালই আছেন। আজকে আমি আপনাদের MX Player এর দারুন ৫টি ট্রিক শেয়ার করব। যে ট্রিক গুলা জানলে আপনি MX Player ব্যবহারে করতে আরও সাচ্ছন্দবোধ করবেন। এবং নতুন কিছু জানতে পারবেন।


তো চলুন দেখি MX Player সম্পর্কে সেই দারুন ৫টি ট্রিকঃ
১। কিভাবে ভলিওম দীগুণ করবেন বা বাড়াবেন?
MX Player এর ভলিওম সর্বচ্ছ ১৫ পর্যন্ত থাকে। আপনি চাইলে ভলিওম ৩০ পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। এই জন্য প্রথমে আপনাকে MX Player এ ভিডিও play করতে হবে। ভিডিও প্লে হওয়ার পর অপুরের ডানসাইডে একটা মিউজিক এর মত আইকন আছে। সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে। এর মধ্যে সব লাস্তে একটা অপশন আছে “Use SW audio decoder” সেটা মার্ক করে দিবেন। এর পর দেখুন ভলিওম দীগুণ হয়েগেছে।

২। কিভাবে ডিসপ্লের স্টাইল/কালার change করবেন?
আপনি চাইলে MX Player এর ডিসপ্লের কালার change করে নতুন কালার বা স্টাইল দিতে পারেন। এর জন্য প্রথমে আমরা একটি ভিডিও প্লে করব। এরপর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, সেখান থেকে Display অপশন এ ক্লিক করব। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, সেখান থেকে Settings এ ক্লিক করলে আপনি ইচ্ছা মত যে কালার চান সেটা change করতে পারবেন।

৩। কিভাবে ভিডিও চলা অবস্তাই Display তে ডবল ক্লিক করার মাধ্যমে Play/pause করবেন?
এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Player option এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা ৪ নাম্বার এ আর একটা অপশন দেখতে পাব Controls সেটাই ক্লিক করব। Controls এ ক্লিক করার পর আরও অনেক অপশন আসবে। সেখান থেকে “Double tap (play/pause)” মার্ক করে দিব এবং ওকে তে ক্লিক করব। এইবার আপনি ভিডিও তে ডবল ক্লিক করলে Play/pause হবে।

৪। ভিডিও গান Close করার পরও কিভাবে ব্যাকগ্রাউন্ড এ Audio গান শুনবেন?
এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Player option এ ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে চলে আসব। এবং দেখতে পাব “Background Play” নামে অপশন সেটাই মার্ক করে দেব। এখন আপনি ভিডিও গান close করার পরও audio গান শুনতে পাবেন।

৫। কিভাবে Mp3/Audio গান প্লে করবেন?
এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Audio option এ ক্লিক করব। Audio অপশন আ ক্লিক করার পর “Audio Player” অপশন এ মার্ক করে দেব। এইবার আপনে MX Player এ Mp3/ Audio গানও প্লে করতে পারবেন।
Share:

May 14, 2017

GP Unlimited Free Net With WebTunnel & UC Mini 2017

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?

আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম জিপি আনলিমিটেড ফ্রী নেট। কথা না বলে চলুন দেখে নেই কি ভাবে চালাবেন।
প্রথমে WebTunnel App টি ডাউনলোড করে নিন।
তারপর আপনি *5000*55# ডায়াল করুন। এর পর যে কোনো ডিফল্ট ব্রাউজার এ গিয়ে যেকোন একটা সাইটএ যাওয়ার চেস্টা করুন। যদি সাইট এ না গিয়ে gpeasynet এ চলে যায় তাহলে আপনার চলবে। এখন আপনার ব্রাউজার এর url টি কপি করে নিন।

তারপর webtunnel open করে নিচের নিয়মে সেটিং করে নিন।

এর পর কানেক্ট এ ক্লিক করুন।
কানেক্ট হলে মিনিমাইজ করে ফ্রী নেট চালান।
আপনারা মনে হয় সবাই জানেন যে webtunnel এ ১৫০ এম্বি চলে একদিন এ।

Uc handler Trick


uc handler er 1st Proxy server e http:// ছাডা সারভার টা দিতে হবে
২nd Real proxy server e http:// সহ সারবার টা দিতে হবে না হয় কাজ হবে না।
uc mini handler open kore নিচের স্ক্রিনশট এর মত কাজ করে নিন।


সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
Share:

বাংলাদেশী সকল সিমে আনলিমিটেড ফ্রি নেট চালান। BD All Sim Free Net Tips For Android Mobile.

প্রথম এ যা যা লাগবে তা হলঃ
  1. SInjector _v2.3.zip (ZIP PAss: SHOHUG)
  2. Terminal.apk
  3. SSH Tunnel download from playstore

and,python
Note: qPython should be already installed

যেভাবে করবেন see step by steps


1st;
Open SInjector v2.3 zip file and extract to si folder of internal sdcard (/sdcard/si)
2nd;
Open payload ini file from extrac file and screen shot এর মত করেন না হলে edit করেন।

আপনি দেখেন কোন কোন সাইট ফ্রী তে brose করেন অই সাইট এর প্রক্সী দিতে পারেন
তা না হলে
phone ar proxy থাকলে 0 ব্যালেন্সে রাখেন।
3rd;
open SSH Tunnel register in fastssh dot com

4rth; open SSH Tunnel application and fill your user details and SSH account Host correctly -সঠিক ভাবে দিয়েন।এবং Minimize করে রাখুন।
5th;ওপেন qpython open and select SInjector script and run and Minimize-টিভি এর মত আসবে!
6th;Now,open SSH Tunnel application again and Tick/Enable “Upstream Proxy ” and Put this in “Proxy “: 127.0.0.1:9000 as SInjector script is listening on port 9000(shown in screenshot).you use your port on which SInjector script is listening.
হবহু নিচের মত।
7th;Everything is finally done now.Now,Click on “Tunnel Switch ” in SSH Tunnel app and minimize it(send it to background).
8th;Now,open the Terminal app which is already running.If everything is correct and your payload is working for free internet,you will get 200 Connection Established Response from SSH server as shown in my screenshot

All steps are completed successfully
এখন আপনি এপটি মিনিমাইজ করে আরামসে চালান।
কোন সমস্যা হলে কমেন্ট এ জানান।
Share:

May 8, 2017

একাদশ শ্রেনীতে ভর্তির জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় দেখে নিন।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/সমমান প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণিতে এসএমএস ও অন-লাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ০৯ মে থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১ম পর্যায়ে নির্বাচিতদের তালিকা বা ফলাফল ০৫ জুন প্রকাশ করা হবে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাশ শুরু হবে ১ জুলাই ২০১৭ তারিখ থেকে।
বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে। তবে শিক্ষার্থীরা নিজেরাই নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চয়ন করতে পারবে। গতবারের মত এবারো এসএমএস এর পাশাপাশি অনলাইনেও অাবেদন করা যাবে তবে এবার প্রার্থী সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে। বোর্ড কর্তৃপক্ষ একটি কলেজ নির্ধারণ করে মনোনীত করবে। মনোনীত কলেজটি পরিবর্তন করতে চাইলে এসময় মাইগ্রেশনেরও সুযোগ থাকবে।

চলুন জেনে নেওয়া যাক আবেদন প্রক্রিয়াঃ
একাদশ শ্রেণিতে আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় লিঙ্কঃ
ঢাকা বোর্ড এর সকল কলেজ এর তালিকা ও আবেদনের যোগ্যতা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অনলাইনে আবেদন এর লিঙ্কঃwww.xiclassadmission.gov.bd
SMS এর মাধ্যমে যেভাবে ভর্তির আবেদন করবেন-
SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার ও মোবাইল সিম অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-
CAD <space> ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN<space>ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর <space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন<space>ভর্তিচ্ছু শিফটের নাম<space>ভার্সন<space>কোটার নাম
এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে।
উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2017 D B FQ
  • এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
  • SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
  • DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
  • 123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
  • 2017-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
  • D- শিফটের নামের প্রথম অক্ষর
  • B-ভার্সন এর প্রথম অক্ষর
  • FQ- মুক্তিযোদ্ধা কোটা)।
ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ
* সাধারন বোর্ডঃ
Science এর জন্য SC
Humanitie এর জন্য HU
Business Studies এর জন্য BS
Home Economics এর জন্য HE
Islamic Studies এর জন্য ISএবং
Music এর জন্য MC লিখতে হবে।
* মাদরাসা বোর্ডঃ
Science এর জন্য SC
General এর জন্য GE
Muzabbid এর জন্য MU লিখতে হবে।
* কারিগরি শিক্ষা বোর্ডঃ
[ HSCVOC -Agro Machinary
AM Automobile এর জন্য AU
Building Maintenance and Construction এর জন্য BC
Clothing and Garments Finishing এর জন্য CG
Computer Operation and Maintenance এর জন্য CO
Drafting Civil এর জন্য DC
Electronic Works and Maintenance এর জন্য EW
Electronic Control and Communication এর জন্য EC
Fish Culture and Breeding এর জন্য FC
Machine Tools Operation and Maintenance এর জন্য MT
Welding and Fabrication এর জন্য WF
Industrial Wood Working এর জন্য IW
Poultry Rearing and Farming এর জন্য PR
Refrigeration and Air-conditioning এর জন্য RA]
[ HSCBM (Accounting এর জন্য HA
Banking এর জন্য HB
Computer Operation এর জন্য HC
Entrepreneurship Development এর জন্য HE
Secretarial Science এর জন্য HS )
[ Dip-In-Commerce (Shorthand এর জন্য DS, Accounting এর জন্য DA)] লিখতে হবে।
শিফটের ক্ষেত্রেঃ
*Morning এর জন্য M
Day এর জন্য D
Evening এর জন্য E এবং
ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।
ভার্সনের ক্ষেত্রেঃ
* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।
কোটার ক্ষেত্রেঃ
* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়,
শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।
কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে।
কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।
ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে-
CAD<space>YES<space>PIN<space>CONTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের ব্যবহৃত বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আবেদন ফিঃ গতবারের মতো এবারও অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা এবং এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য ১২০ টাকা ফি দিতে হবে। তবে এসএমএসে আবেদনের জন্য প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠানের একাধিক গ্রুপে বা একাধিক শিফটে আলাদা ভাবে আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে প্রতিবারই ফী বাবদ ১২০ টাকা কেটে নেওয়া হবে।
এখানে উল্লেখ্য যে, ২৬ মে (পুনঃনিরীক্ষণের পর ফলাফল পরিবর্তিতদের ক্ষেত্রে ৩০-৩১ মে) পর্যন্ত আবেদনকারীদের ক্ষেত্রে রাত ১১ঃ৫৯ মিঃ পর্যন্ত আবেদন করা যাবে। SMS এর মাধ্যমে একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠানে/একই প্রতিষ্ঠানে একাধিক গ্রুপে অথবা একাধিক শিফটে আলাদাভাবে আবেদন করতে পারবে। তবে প্রতি ক্ষেত্রেই ফি বাবদ ১২০ টাকা প্রদান করতে হবে। এভাবে একজন প্রার্থী সর্বোচ্চ ১০টি আবেদন করতে পারবে।

পুনঃনিরীক্ষণ এর পর ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্য নির্দেশনাঃ যে সমস্ত শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের পর ফলাফল পরিবর্তন হবে, তাদেরকে ৩০ মে থেকে ৩১ মে তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদাকৃত ন্যূনতম GPA ও অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে অবশ্যই ভর্তির জন্য আবেদন করতে হবে।
অন-লাইনের মাধ্যমে ভর্তির আবেদন করার পদ্ধতি-
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের পূর্বে শিক্ষার্থীকে শুধুমাত্র টেলিটক মোবাইল (প্রি-পেইড) ব্যবহার করে অন-লাইনের আবেদন ফি SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। প্রার্থীকে তার এসএসসি/সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে টেলিটক সিম এর মাধ্যমে ১৫০ টাকা ফি জমা প্রদান করতে হবে।
এর জন্য টেলিটক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এভাবে-
CAD<space>WEB<space>Board<space>Roll<space>Year<space>Reg. No. লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।
ফিরতি এসএমএস এ আবেদনকারীর না, শিক্ষা বোর্ড, পাসের সন এবং রোল নম্বরসহ আবেদন ফি বাবদ ১৫০ কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন কোড প্রদান করা হবে। ফি প্রদানে সম্মত থাকলে ম্যাসেজ অপসন এ গিয়ে CAD<space>YES<space>PIN<space>CONTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের ব্যবহ্রত বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি Transaction ID সহ SMS যাবে।
টেলিটকের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website- এ (www.xiclassadmission.gov.bd)  Apply Online -এ Click করতে হবে।
এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীকে।
আবেদন ফিঃ অন-লাইনে সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদনের জন্য ১৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে আবার ১০টি করলেও ১৫০/- চার্জ করবে। অর্থাৎ এসএমএস এ আবেদন পদ্ধতির মত কলেজ প্রতি আলাদা চার্জ করা হবে না।
আবেদনের সময়সীমাঃ ০৯ মে থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত।
১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ০৫ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।
শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ০৯ থেকে ০৮ জুন পর্যন্ত।
মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদনঃ  ০৯ থেকে ১০ জুন পর্যন্ত।
২য় মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ২য় মেধাক্রম ১৩ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।
২য় পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১৪ থেকে ১৫ জুন পর্যন্ত।
মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদনঃ  ১৬ থেকে ১৭ জুন পর্যন্ত।
৩য় মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ২য় মেধাক্রম ১৮ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।
৩য় পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১৯ জুন।
ভর্তির সময়সীমাঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর ২০-২২ জুন এবং ঈদের ছুটির পর ২৮-২৯ জুন একাদশ শ্রেণিতে ভর্তি করানো হবে।
নিবন্ধন ফিঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী ১৮৫ টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।
হেল্পলাইনঃ আবেদন সংক্রান্ত যে কোন সমস্যার সম্মুখীন হলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন…
Help Line (9:00 AM to 8:00 PM):
01751624444
01751624900
01749885037
01751624627

General BoardMadrasa BoardTechnical Board
01711283044 [Barisal] 01718852310 [Barisal] 01819192185 [Dhaka] 01710958054 [Dhaka] 01553344444 [Dhaka] 01914307351 [Dhaka] 01819099243 [Dhaka] 01912363620 [Dhaka] 01739517373 [Dhaka] 01977733558 [Dhaka] 01977733557 [Dhaka] 01977733554 [Dhaka]01992294676 [Chittagong] 01863873462 [Chittagong] 01716314729 [Dinajpur] 01717905474 [Dinajpur] 01914776290 [Jessore] 01733222013 [Jessore] 01733377800 [Sylhet] 01733377900 [Sylhet] 01689397769 [Sylhet] 01717319114 [Sylhet] 01755699160 [Comilla] 01755697058 [Comilla]01757291281
01757291283

অনেকেই অনলাইনে ভর্তির আবেদন করতে ভয় পায় তাই দোকানে গিয়ে ১৫০-৫০০টাকা খরচ করে! কিন্তু এটা খুবেই সহজ একটা কাজ। ভয়ের কোন কারন নাই আপনার টাকা লস হবে না।

পোস্ট ক্রেডিট- lekhaporabd.com
Share:

April 4, 2017

তেমন কোন কাজ না করেই বসে আয় করার উপায়।

বেশির ভাগ মানুষেই এই ধরনের কাজেই খুজে। যদিও এটা সম্ভব না। তবুও আপনি চাইলে অনলাইন থেকে বসে বসে আয় করতে পারেন। আর এই সুযোগটি দিচ্ছে adf.ly নামের একটি সাইট।

কিভাবে করবেন দেখেন নিন-
adf.ly থেকে আয় করুন শুধু মাত্র লিংক শেয়ার করে। পড়ালেখার পাশাপাশি আয় করার সেরা উপায়.....
অনেকের প্রেমেন্ট প্রূফ দিলাম দেখে নিন।


Share:

মোবাইলের স্পিড বাড়ানোর উপায়। খুব সহজেই বাড়িয়ে নিন আপনার মোবাইলের স্পিড।

সবাইকে আসসালামুয়ালাইকুম
আজকে দেখাবো আপনার এনড্রয়েড ফোন কিভাবে স্পিড বাড়ানো যায় কোন প্রকার এপস ব্যবহার করা ছাড়াই।


Step 1: প্রথেমি আপনার ফোনের Settings এ যান।
Step 2: Developer Option open করেন। যদি আপনার ফোনে এই অপশন না থাকে তাহলে About Phone এ গিয়ে Build Number অথবা Softwer Version এ ৪-৫ বার ক্লিক করেন।
Step 3: এই এই স্কিনশট এর অপশন গুলো খুজেন।

Step 4: এই তিন টি অপশনে ক্লিক করুন। এবার সব গুলোর Animation off করে দিন।

কাজ শেষ।
এবার স্পিড চেক করুন।
Share:
Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger